প্রাথমিকের নিয়োগ বঞ্চিতরা শাহবাগে; সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।