চোরকারবারি
মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় দুই চোরকারবারি

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় দুই চোরকারবারি

মৌলভীবাজারের বড়লেখা এলাকার লাতু সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় দুইজন চোরকারবারি বাংলাদেশে প্রবেশ করে বিজিবির চ্যালেঞ্জে আক্রমণ করলে ৫২ বিজিবির জোয়ানরা দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় আহতাবস্থায় তারা ভারতে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবি বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন।

এনবিআরের রক্ষাকবচে হ্যাকার: খুলছে ভুয়া এলসি, বদলে যাচ্ছে পণ্য

এনবিআরের রক্ষাকবচে হ্যাকার: খুলছে ভুয়া এলসি, বদলে যাচ্ছে পণ্য

চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শুধু নিষিদ্ধ পণ্য আমদানি নয়, ব্যাংকে এলসি না করেই সিস্টেমে ঢুকে ভুয়া এলসি খুলছে চোরকারবারিরা। প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রাষ্ট্রীয় এ সংস্থা সার্ভারের নিরাপত্তা নিয়েও। এ অবস্থায় অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় কম্পিউটার কাউন্সিলের দ্বারস্থ হয়েছে এনবিআর। ব্যবহারকারীরা বলছেন, সার্ভার অরক্ষিত হলে শুধু শুল্ক ফাঁকিই বাড়বে না, সফটওয়্যার হ্যাক করে চলে আসতে পারে অস্ত্র ও বিস্ফোরকের মতো পণ্য। যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।