
অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস
বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতি দাঁড় করাতে বিএনপির দেয়া নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা। পরামর্শ আর অর্থ সহায়তা দিয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার পাশাপাশি প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংক প্রধানের সাথে একক বৈঠক শেষে এ কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
জুলাই গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি।

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ হত্যা মামলায় ফাইয়াজকে অব্যাহতি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়েরকৃত পুলিশ হত্যা মামলায় ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে অব্যাহতি দিয়েছেন আদালত। সম্প্রতি ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন করে অন্তর্বর্তী সরকার। সে বিধি মোতাবেক অন্তর্বর্তী প্রতিবেদনের মাধ্যমে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দেশে ফিরেছেন জুলাই আন্দোলনে সৌদিতে গ্রেপ্তার ১০ প্রবাসী
জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার ১০ জন প্রবাসী দেশে ফিরেছেন। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

‘জুলাই-আগস্টে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ’
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলার সময় দমন-পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। সেনাবাহিনী সেই সতর্কবার্তা আমলে নিয়েছিল বলেই বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেপ্তার
গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে বিকেল ৩টার দিকে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।

ছাত্র আন্দোলনে হামলা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে।

হেলিকপ্টার থেকে ছোড়া গুলি, চিকিৎসা করাতে নিঃস্ব রনির পরিবার
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি ঘাড়ে নিয়ে বেঁচে আছেন রনি শেখ। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা দিতে রনিকে বিদেশ পাঠানো প্রয়োজন। অন্যদিকে, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে সিআরপি
জুলাইয়ের ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে পুনর্বাসন সেবা দিচ্ছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি। সারাদেশ থেকে দীর্ঘমেয়াদি সেবা নিতে সিআরপিতে আসছেন তারা। রোগীর চাপ সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা মিলছে।

আশুলিয়ায় গুলিবিদ্ধ মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম ট্রাইব্যুনালে
ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে তোলা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়া থানার সাবেক পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় আনা হয়েছে। পরে আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র-জনতার আন্দোলনে।