জনমিতি সংকট
জনমিতির ফাঁদে জেন-জি, পূর্বসূরিদের রেখে যাওয়া সংকটের বোঝা ফ্রান্সে তরুণদের কাঁধে

জনমিতির ফাঁদে জেন-জি, পূর্বসূরিদের রেখে যাওয়া সংকটের বোঝা ফ্রান্সে তরুণদের কাঁধে

শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাজপথে নামলেও বয়স্ক সমাজের ভিড়ে তরুণদের কণ্ঠস্বর কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। জনমিতির পরিবর্তনের কারণে ফ্রান্সের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের দেশগুলোতে তরুণদের আনুপাতিক উপস্থিতি তাদের বাবা-দাদাদের প্রজন্মের তুলনায় এখন অনেক কম। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।