কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজার, রেকর্ড গতিতে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দেশটি এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত রেকর্ড হওয়া ইবোলা প্রাদুর্ভাবগুলোর মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।