যুক্তরাজ্যের সহায়তা কমায় দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প
যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বাজেট কমানোর প্রভাবে বাংলাদেশে অর্থায়ন করা একটি জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই বন্ধ হতে যাচ্ছে। এতে সুন্দরবনসংলগ্ন ঝুঁকিপূর্ণ হাজারো মানুষ সহায়তা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্পের আওতায় নেয়া বিভিন্ন উদ্যোগও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।