
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগনের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশিজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারন করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে।

জবাবদিহিতার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
জবাবদিহিতার মধ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে মনোনীত করেন। এছাড়া ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে মন্ত্রী সুবিধা প্রত্যাশী ও সুবিধা ভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা দেন। এ সভায় বক্তৃতা দেয়ার সময় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে। এমন তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল আজ প্রমাণিত।’ আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে এ সকল কথা বলেন তিনি।

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেয়। নতুন এ মন্ত্রিসভার সদস্য জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান।