
ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনা: ১৪ জনের মরদেহ উদ্ধার, আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা
ইন্দোনেশিয়ার জাকার্তায় দু’টি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর এখনও পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহত ৮৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে এখনও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। দেশটির পরিবহণ মন্ত্রণালয়ের আশঙ্কা, এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আহতদের খোঁজ নেয়ার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেছেন, এই রেল নেটওয়ার্কের একটি বড় অংশের রক্ষণাবেক্ষণে গাফিলতি করা হয়েছে।

জাকার্তায় বর্জ্য অব্যবস্থাপনার বিরুদ্ধে নদী রক্ষায় অভিনব পদক্ষেপ
প্রতিদিন একটি নদীর বুকে শুধু কঠিন বর্জ্যই ভেসে যায় সাত হাজার টনের বেশি। জাকার্তার বর্জ্য অব্যবস্থাপনার প্রতীক এ নদী, বিশ্বে ভয়াবহ দূষণের কবলে থাকা জলপথের অন্যতম। জীবন-জীবিকার উৎস হিসেবে নদীটিকে রক্ষার বার্তা দিতে বিশ্ব নদী দিবসে সেজন্য হয়ে গেলো অভিনব এক উৎসব। প্লাস্টিকের বোতলসহ নানারকম পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি ৪০টির বেশি নৌকা ভেসে চলেছে চিলিউং নদীর তীর ধরে। বিশ্বের অন্যতম দূষিত নৌপথ বলেই বিশ্ব নদী দিবসে এমন প্রতীকী নৌ-যাত্রা চিলিউংয়ে।