তিস্তাকে বাঁচাতে সবাইকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল
দীর্ঘদিন ধরে তিস্তার পানির জন্য কথা বললেও ভারত এ পানির বিষয়ে কোনো সুরহা দিতে পারেনি। তাই তিস্তাকে বাঁচাতে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।