
এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৩ মে) বিকেলে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ সাল পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

যবিপ্রবিতে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৪ মে) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমি ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কবি নজরুলের সমাধির পাশে ওসমান হাদিকে দাফন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বিকেলে ৩টা ২০ মিনিটের দিকে তার দাফন সম্পন্ন হয়।

আসছে মীর লোকমানের ১১তম একক মূকাভিনয় প্রদর্শনী 'লাল মিছিল'
মূকাভিনয় শিল্পী মীর লোকমানের ১১তম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী 'লাল মিছিল' অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তার একক মূকাভিনয় অনুষ্ঠিত হবে।