পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক
শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। তবে সারা দেশের সকল জেলা উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে।’