
বিএনপির উত্থান-পতনের ৪৮ বছর: নতুন বাস্তবতায় ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি
দীর্ঘ পথচলার ৪৮ বছর পূর্ণ হলো বিএনপির। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত দলটি নানা উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম ও চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা বলছেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য এসেছে নতুন বাস্তবতা ও দায়িত্বের বার্তা নিয়ে। তারা জানান, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে ঢেলে সাজানোর কাজ চলমান রয়েছে। আর এসব প্রস্তুতি শেষ করে দ্রুতই হবে বিএনপির ৭ম জাতীয় কাউন্সিল।

সত্যিকারের জাতীয়তাবাদী হলে সীমান্ত রক্ষা আপনাদের প্রধান কর্তব্য: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য।

বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে: ফখরুল
বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ১৩ জুলাই) রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই ‘তারেক রহমান— দ্য হোপ অব বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি
টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী রোববার (১৯ নভেম্বর) থেকে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া দলটি।