জিডিপি
আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

চলতি অর্থবছরের আগামী তিন মাস সময়ে অন্য যেকোনো বারের তুলনায় রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ।

শিক্ষায় বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি: বাস্তবায়নের সক্ষমতাই বড় চ্যালেঞ্জ

শিক্ষায় বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি: বাস্তবায়নের সক্ষমতাই বড় চ্যালেঞ্জ

এক দশকে শিক্ষায় বরাদ্দের হার যেমন কমেছে, তেমনি কমেছে বাস্তবায়নের সক্ষমতাও। বিশেষজ্ঞরা বলছেন, শুধু উচ্চাভিলাষী লক্ষ্য নয়, প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও জবাবদিহিতা। বিএনপি সরকারের পক্ষ থেকে শিক্ষায় বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা বাস্তবে রূপ নেবে কিনা, তা নির্ভর করছে বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর ওপর।

‌‘২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি ১৫ শতাংশে উন্নীতের লক্ষ্য নির্ধারণ সরকারের’

‌‘২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি ১৫ শতাংশে উন্নীতের লক্ষ্য নির্ধারণ সরকারের’

২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা এবং দেশকে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি মডেলের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরেছেন। আজ (বুধবার, ৪ মার্চ) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি ও দ্য ডেইলি স্টার আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন পর্যালোচনা: নবনির্বাচিত সরকারের স্বল্প ও মধ্যমেয়াদী অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উন্নত পর্যায়ে নিতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উন্নত পর্যায়ে নিতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উন্নত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।’

বাজেট-সংক্রান্ত অনিশ্চয়তা কাটায় যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির আভাস

বাজেট-সংক্রান্ত অনিশ্চয়তা কাটায় যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির আভাস

বাজেট-সংক্রান্ত দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে ২০২৫ সালের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনীতিতে সামান্য প্রবৃদ্ধির আভাস মিলেছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) আসন্ন জিডিপি প্রকাশিত তথ্য ঘিরে অর্থনীতিবিদরা ধারণা করছেন, চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতালি প্রবাসীদের ভোট: নতুন সরকারের কাছে সমৃদ্ধ বাংলাদেশের আশা

ইতালি প্রবাসীদের ভোট: নতুন সরকারের কাছে সমৃদ্ধ বাংলাদেশের আশা

বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে। প্রবাসীদের আশা, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করবে নতুন সরকার।

দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদান দৃশ্যমান নয়: জাইমা

দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদান দৃশ্যমান নয়: জাইমা

দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদান দৃশ্যমান নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ (রোববার, ১৮ জানুয়ারি) ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী : নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশে অর্থায়নের অভাব থাকলেও ট্যাক্সের ওপর নির্ভর করলে চলবে না: অর্থ উপদেষ্টা

দেশে অর্থায়নের অভাব থাকলেও ট্যাক্সের ওপর নির্ভর করলে চলবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অর্থায়নের ঘাটতি থাকলেও শুধু ট্যাক্সের ওপর নির্ভর করে চলবে না। ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইউরোপে টয়োটার প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল তৈরি হচ্ছে চেক রিপাবলিকে

ইউরোপে টয়োটার প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল তৈরি হচ্ছে চেক রিপাবলিকে

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ঘোষণা করেছে যে তারা ইউরোপে তাদের প্রথম সম্পূর্ণ ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল তৈরি করবে। এ গাড়ি তৈরি হবে চেক রিপাবলিকের কোলিন প্ল্যান্টে।

টেকসই উন্নয়নে ‘ভালো অর্থনৈতিক অনুশীলন’ বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

টেকসই উন্নয়নে ‘ভালো অর্থনৈতিক অনুশীলন’ বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন (গুড ইকোনমিক প্রাক্টিস) বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (শুক্রবার, ১৮ জুলাই) সকালে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস কাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্স-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সময় এ আহ্বান জানান তিনি।

পাকিস্তানের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ১০ জুন

পাকিস্তানের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ১০ জুন

সাড়ে ৭ শতাংশ মুদ্রাস্ফীতি এবং ৪ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ১০ জুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান। আইএমএফের অর্ধশত শর্তের কারণে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই। যদিও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়তে পারে ১৮ শতাংশ।

বাণিজ্য যুদ্ধের শেষ দেখে নেয়ার ঘোষণা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাণিজ্য যুদ্ধের শেষ দেখে নেয়ার ঘোষণা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্রের পরাজিত হওয়ার শঙ্কা

চীনা পণ্য আমদানিতে ১২৫ শতাংশ ও মার্কিন পণ্য আমদানিতে ৮৪ শতাংশ পাল্টাপাল্টি সম্পূরক শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র ও চীন। বাণিজ্য যুদ্ধের শেষ দেখে নেয়ার ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি থাকায় শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজিত হবার শঙ্কা রয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে দেখা দিতে পারে মন্দা।