জুলাই বিপ্লব
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এটিকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যা দেন তিনি। এসময় জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন হওয়া উচিত বলেও জানান জামায়াতের এ নেতা।

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাজনীতিতে ব্যবসায়ীদের ‘আধিপত্য’, জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার শঙ্কা!

রাজনীতিতে ব্যবসায়ীদের ‘আধিপত্য’, জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার শঙ্কা!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বেশিরভাগ প্রার্থীই পেশায় ব্যবসায়ী। ব্যবসায়ীরা এমপি হলে অনেকক্ষেত্রেই ব্যবসার স্বার্থে তার নীতি প্রণয়ন করেন তাতে বঞ্চিত হয় জনগণ, তৈরি হয় সিন্ডিকেট, জন্ম নেয় অলিগার্ক গোষ্ঠী। গণঅভ্যুত্থানের পরের রাজনীতিতেও গুণগত পরিবর্তন হয়নি বলেই পেশাজীবী মধ্যবিত্তরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, অবৈধ সম্পদ অর্জনকারীরা আবারো ক্ষমতায় গেলে মৃত্যু ঘটবে জুলাই বিপ্লবের।

স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে: জামায়াত আমির

স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে: জামায়াত আমির

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) লন্ডনে কমনওয়েলথ মিনিস্টার ফর ইন্দো পেসিফিক রিজিওনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় প্রবাসীদের ভোটাধিকার, জাতীয় নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেন জামায়াত আমির।

ছাব্বিশের নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির

ছাব্বিশের নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬ সালের কোনো নির্বাচন নেই। ছাব্বিশের নির্বাচন দেখতে হলে, আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। পাঁচ দফা দাবিতে আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি দলের ডাকা সমাবেশে যোগ দিয়ে একথা বলেন জামায়াত আমির।

‘প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার’

‘প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার’

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এনসিপির জয়পুরহাট জেলা প্রধান সমন্বয়কের পদত্যাগ

এনসিপির জয়পুরহাট জেলা প্রধান সমন্বয়কের পদত্যাগ

জুলাই বিপ্লব থেকে আদর্শচ্যুত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন ফিরোজ আলমগীর। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ পদত্যাগ পত্র কেন্দ্রে প্রেরণ করেন।

কুষ্টিয়ায় আবরারের কবর  জিয়ারত করলেন এনসিপির নেতারা

কুষ্টিয়ায় আবরারের কবর জিয়ারত করলেন এনসিপির নেতারা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় নানা আয়োজন সম্পন্ন হয়েছে। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: শিবির সভাপতি

জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। পাশাপাশি জুলাই আন্দোলনের নয় দফা ছিল অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জুলাই ঘোষণাপত্র আসেনি। আজ (শুক্রবার, ৮ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে ২৪ এর জুলাই বিপ্লবের শহিদ রায়হান আলীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষ একথা বলেন তিনি।

স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: মাহমুদুর রহমান

স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: মাহমুদুর রহমান

স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বেলা ১টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি ও গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডে উত্তাল ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডে উত্তাল ক্যাম্পাস

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। আজ (সোমবার, ৪ আগস্ট) বেলা ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে। এর পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।

কোনো দল নয়, আমার ছেলে দেশের জন্য আন্দোলনে গিয়েছিল: শহিদ শ্রাবণের মা

কোনো দল নয়, আমার ছেলে দেশের জন্য আন্দোলনে গিয়েছিল: শহিদ শ্রাবণের মা

আমার ছেলে কোনো দলের জন্য নয়, দেশের জন্য আন্দোলনে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ২৪ এর জুলাই বিপ্লবে ফেনীর প্রথম শহিদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার। আজ (শনিবার, ২ আগস্ট) স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।