জুলাই যোদ্ধা
একাত্তর, নব্বই ও চব্বিশের আত্মদান বৃথা যেতে দেব না: গৃহায়নমন্ত্রী

একাত্তর, নব্বই ও চব্বিশের আত্মদান বৃথা যেতে দেব না: গৃহায়নমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, একাত্তর, নব্বই এবং চব্বিশের যোদ্ধারা যারা আমাদের মুক্তির জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছেন, আমরা যেন আজ থেকে শপথ নেই তাদের আত্মদান বৃথা যেতে দেব না। জুলাই যোদ্ধারা যারা জীবন দিয়ে আমাদেরকে আবারো স্বাধীন করে দিয়ে গেছে -এমন কাজ করতে হবে তাদের অবদান যেন শুধু মুখে না থাকে, যেন কাজেও তা প্রমাণ করতে পারি। তাদের রক্তের প্রতিদান যেন একটি সুন্দর বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে আমরা দিতে পারি।

দুই জুলাই যোদ্ধাসহ তিনজনের কর্মসংস্থানে সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার

দুই জুলাই যোদ্ধাসহ তিনজনের কর্মসংস্থানে সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দু’টি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন।

জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান হারাতে বসেছিল, তবে জুলাই যোদ্ধাদের হাত ধরে সেই অবস্থান পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ (বুধবার, ৫ আগস্ট) ভোর থেকেই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না—হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না—হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক আলোচনা সভায় তিনি বলেন, ‘শুধু হাসিনার পতন নয়, এক দফার লক্ষ্য ছিললো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি, যা অর্জিত হয়নি।’

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে দেশে অস্থিরতা তৈরি হবে: সাবেক চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে দেশে অস্থিরতা তৈরি হবে: সাবেক চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে দেশে অস্থিরতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ (শনিবার, ১১ জুলাই) জাতীয় শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রযোজনায় ২০২৪ এর গণ অভ্যুত্থান বিষয়ক অডিও ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।

জুলাই হত্যার বিচার বাধাগ্রস্ত করা হচ্ছে—নাহিদের অভিযোগ

জুলাই হত্যার বিচার বাধাগ্রস্ত করা হচ্ছে—নাহিদের অভিযোগ

জুলাই গণহত্যার বিচার ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিকে সামনে রেখে অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি)। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই হত্যার বিচার নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলে হতাশা প্রকাশ করেন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।

জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না: বদরুদ্দোজা বাদল

আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না: বদরুদ্দোজা বাদল

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল।

পরিবর্তনের পথে প্রধান বাধা বিএনপি সরকার: নাহিদ ইসলাম

পরিবর্তনের পথে প্রধান বাধা বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বর্তমান বিএনপি সরকার পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ (রোববার, ১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এগারো দলীয় জোটের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সংসদে  অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাশ

সংসদে অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাশ

সর্বসম্মতিক্রমে জুলাই গণঅভ্যুত্থান, অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬ সংসদে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।