
পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভ করবে ১১ দল
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় জোট। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) জোটের এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’
গত ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের বা ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয়েছে। যা একটি ‘বিরল দৃষ্টান্ত’ বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (বুধবার, ১ এপ্রিল) নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন।

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জুলাই সনদ আদেশ ও বিরোধীদলের নেতাকে ‘মিসকোড’ করাকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। আজ (বুধবার, ১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী
দেশের সব ধরনের সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে পরিচালিত হবে এবং ‘জুলাই সনদ’ সেই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ‘বিধি-৬২’ ধারায় জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনীতে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী বৈঠকে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

জনগণের ভোটের অধিকার বারবার হত্যা করা হয়েছে: শফিকুর রহমান
জনগণের ভোটের অধিকার বারবার খর্ব করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ বছরের দুঃশাসনের কথা স্বীকার করায় রাষ্ট্রপতিকে সংসদ সদস্যদের ‘ধন্যবাদ’
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে দেয়া ভাষণে গত ১৭ বছরে দেশের পরিস্থিতি ‘ফ্যাসিবাদী শাসন’ দ্বারা প্রভাবিত হয়েছিল বলে স্বীকার করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল পর্যায়ের সংসদ সদস্যরা।

ক্ষমতায় বসেই বিএনপি জনগণের সঙ্গে রাজনীতি শুরু করেছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্ষমতায় বসেই বিএনপি জনগণের সঙ্গে রাজনীতি শুরু করেছে। এর ফলাফল জুলাই আন্দোলনে সবাই দেখেছে।

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এটিকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যা দেন তিনি। এসময় জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন হওয়া উচিত বলেও জানান জামায়াতের এ নেতা।

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি।