অধিবেশনের প্রথমদিনই সংসদ মুলতবি প্রস্তাব নিয়ে উত্তপ্ত, আলোচনায় জুলাই সনদ ও গণভোট
১৩ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশনের প্রথমদিনই আলোচনায় জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্কে জড়ায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব উত্থাপনকে কেন্দ্র করে বিতর্কে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে ২ ঘণ্টা আলোচনার কথা জানান ডেপুটি স্পিকার।