Recent event
জেনারেল ওয়াকার উজ জামান
নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাপ্রধানের আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সভা

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাপ্রধানের আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ উপলক্ষে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সমাপ্ত

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সমাপ্ত

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সমাপ্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) এ কোর্স সমাপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে ক্যাপস্টোন ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির। আজ (মঙ্গলবার (৩ জুন) সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বলপ্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান

চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বলপ্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান

দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে’

‘বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে’

বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনদিনের সফরে কুয়েত গেলেন সেনাপ্রধান

তিনদিনের সফরে কুয়েত গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে কুয়েত গেলেন। আজ (রোববার ১৬ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে এতথ্য পাঠানো হয়।

বিএনপি চেয়ারপার্সনের বাসায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বিএনপি চেয়ারপার্সনের বাসায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এমইএসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এমইএসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গত রোববার (৮ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে এমইএস বার্ষিক সম্মেলন-২০২৪ এর উদ্বোধন হয়। সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত থেকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে- ওয়াচে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‘দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি’

‘দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি’

৫ আগস্টের পর দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি। এরই ধারাবাহিকতায় যেকোনো ক্রান্তিকালে বিএনসিসি দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরে, সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।