মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালীয় পর্যটকের মৃত্যু
মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে পাঁচ ইতালীয় পর্যটক নিহত হয়েছেন। দেশটির ভাভু অ্যাটল এলাকায় একটি সমুদ্রতলের গুহা অন্বেষণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।