
নাশকতা চেষ্টা মামলায় সাবেক এমপি পত্নী কারাগারে
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়ার স্ত্রী কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগের মেজর (অবসরপ্রাপ্ত) কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁয় আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হারিয়ে যাওয়া নথি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ জেলা আ. লীগ সভাপতিকে কারাগারে প্রেরণ
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে আদালতের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী নূরতাজ আলম বাহার।

আদালত চত্বরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশ আহত
নরসিংদীর আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় মো. টিটুল নামে মনোহরদী থানা পুলিশের এক এসআই আহত হন।

ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজন কারাগারে
মানিকগঞ্জের হরিরামপুরে জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।