জোড়া গোল

অবসরের পর রাজকীয় প্রত্যাবর্তন: মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পর ক্লাব ফুটবলে ফিরেই আবারও জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। মাঠে নেমেই জোড়া গোল করে যেন প্রমাণ করেছেন, ফুরিয়ে যাওয়ার সময় কিংবা বয়স কোনটিই হয়নি তার। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। সাবেক দুই বার্সা তারকার জ্বলে ওঠার রাতে বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে রেকর্ড জয় জার্মানির
উয়েফা নেশনস লিগে রেকর্ড গড়া জয় পেল জার্মানি। বসনিয়াকে ৭-০ গোলে হারিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। যা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট ১৩।