
বিসিবিতে তদন্ত, মিরপুরে ফিরেই ক্যাম্পে বুলবুল; প্রস্তুত টাইগাররা
সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদে বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও হুশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এরমধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

ইমন ঝড়ে ২৭ রানে জয় টাইগারদের
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। মূলত পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতেই এসেছে জয়। সেই সাথে সাশ্রয়ী বোলিং করেছেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু আজ
টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আজ (রোববার, ৮ ডিসেম্বর) সেন্ট কিটসে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার আসরের ফাইনালে পা রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় পাক যুবারা। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় যুব টাইগাররা।

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনশেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ
মিরপুর টেস্টে দ্বিতীয় দিনশেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ৩ উইকেটে ১০১ রানে দিনশেষ করে স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

পেসারদের স্বর্গরাজ্য পাকিস্তানে উল্টো দাপট দেখালেন টাইগাররা
বাংলাদেশ ঐতিহাসিক জয়ের পথে গড়ছে একের পর এক রেকর্ড। পেসারদের স্বর্গরাজ্য পাকিস্তানে উল্টো দাপট দেখালেন টাইগার পেসাররা। প্রথমবার এক ইনিংসের সবগুলো উইকেটই তুলে নেয়ার রেকর্ড গড়লেন হাসান মাহমুদ-নাহিদ রানারা।