ইথিওপিয়ায় আবার গৃহযুদ্ধের শঙ্কা, সংঘাত এড়াতে ‘ধৈর্য’ ধরার দাবি সেনাবাহিনীর
ইথিওপিয়া নতুন করে বড় ধরনের গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে দেশটির উত্তরাঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা ‘ধৈর্য ও প্রজ্ঞার’ সঙ্গে সামাল দেয়া হচ্ছে বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।