
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, বিশ্বকাপ আয়োজনের মধ্যেই আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ারে গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত পর্যটক ও পথচারীরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছুক্ষণের মধ্যেই এক সন্দেহভাজনকে ধাওয়া করে ধরা হয়েছে। নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস, এনবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা–আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ‘জে’–এর উদ্বোধনী ম্যাচে আগামীকাল কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। এই ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন বছর বরণে দেশে দেশে চলছে জোর প্রস্তুতি
খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে দেশে দেশে চলছে জোর প্রস্তুতি। গতকাল (রোববার, ২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছিল বল ড্রপের অনুশীলন আয়োজন। এছাড়াও রীতি অনুযায়ী ব্রাজিলের রিও ডি ডেনিরোতে কোপাকাবানা সমুদ্র সৈকতে সাদা পোষাকে নাচ-গানে মেতেছেন দেশটির উমবান্ডা ধর্মের অনুসারীরা। এছাড়াও চীনের রাজধানী বেইজিংসহ বিভিন্ন শহরেও চলছে নিউ ইয়ার উদযাপনের প্রস্তুতি।

প্রথমবার টাইমস স্কয়ারে পূজার আয়োজন, প্রশংসায় প্রবাসী বাংলাদেশিরা
নিউইয়র্ক শহর ও এর আশেপাশের বাঙালি অধ্যুষিত এলাকায় নানা উৎসব ও আয়োজনে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রথমবারের মতো টাইমস স্কয়ারে পূজার আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ৩৪টি পূজা মণ্ডপের প্রত্যেকটিতেই ভক্তদের জন্য ছিল প্রসাদের আয়োজন। প্রতিটি পূজায় খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার ডলার।