
‘কৃষক কার্ড’ দেবে সরকার: কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের (TCB Family Card) আদলে এবার সারাদেশে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ (Krishak Card)। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
বাংলাদেশে অস্ত্র বিক্রির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। বাংলাদেশ সফরে আসা তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় উপদেষ্টা বলেন, দুর্নীতি থাকায় ৩৭ লাখ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া রমজানে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।