
মোটরসাইকেলের সাইলেন্সরের বিকট শব্দ, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা
মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে আতঙ্ক সৃষ্টির অপরাধে নওগাঁয় সাকলাইন মোস্তাক রাতুল নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে তাকে আটক করা হয়। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা সপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এক মন্ত্রী একদিন ট্রাফিক সিগনালে আটকে গেছেন, তার গানম্যানকে বলেছেন, সার্জেন্টকে গিয়ে বলতে, মন্ত্রী সাহেব আছেন একটু ছেড়ে দেন। ওই কথাটা প্রধানমন্ত্রীর কানে চলে যায়। কেবিনেট মিটিংয়ে উনি উল্লেখ করেন, একজন মন্ত্রী একাজ করেছেন আর যেন কোনোদিন না শুনি, সো কেয়ারফুল।

রাজবাড়ীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ২
রাজবাড়ীতে ১ নম্বর রেলক্রসিং এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দুই যুবককে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের মৃত্যু
লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাছির আহমদের (৫৫) মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

সড়কের আতঙ্ক অটোরিকশা: সাতদিনের মধ্যে উৎপাদন-বিক্রি নিষিদ্ধের দাবি
রাজধানীতে সড়ক দুর্ঘটনার উৎসে নতুন করে যোগ হয়েছে ব্যাটারিচালিত রিকশা। যার দৌরাত্ম্যে হিমশিম ট্রাফিক পুলিশ। সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় প্রধান সড়কে এ রিকশা যেন আতঙ্কের নাম। এমন অবস্থায় ৭ দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিসহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক আন্দোলন।

রাজধানীর প্রধান সড়কে বেপরোয়া রিকশা, ট্র্যাপারেও নেই তোয়াক্কা
রোজায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে তিন চাকার বাহন রিকশা। অনিয়ন্ত্রিত এসব রিকশা সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। অতিষ্ঠ সাধারণ মানুষ। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার চালু হয়েছে। তবে বেশিরভাগ চালকই এর তোয়াক্কা করছেন না।

পুলিশের সাথে অসদাচরণ, কারাগারে সেই যুবদল কর্মী
মানিকগঞ্জ শহরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেয়ার অভিযোগে আটক হওয়া যুবদল কর্মী মো. ফজলুল করিম শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল (রোববার, ১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি, যুবদল নেতা আটক
মানিকগঞ্জে যুবদল নেতার পরিচয় দিয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামে যুবদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।

রাজধানীর সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাজধানীর সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই অটোরিকশা নগরীর সড়ককে অকার্যকর করে তুলছে, সৃষ্টি করছে যানজট। সবমিলিয়ে লাইসেন্সবিহীন এসব অবৈধ বাহনের দাপটে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত লাগাম টানা না গেলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়বে।

'বায়ুবাহিত রোগ প্রতিরোধে সবাইকে মাস্ক পরে বাইরে বের হওয়ার আহ্বান'
বায়ুবাহিত রোগ প্রতিরোধে সবাইকে মাস্ক পরে বাইরে বের হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে পণ্যবাহী খোলা ট্রাক প্রবেশ বন্ধে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেন তিনি।

সহজ বাহন রিকশা কি নাগরিক বিরক্তির কারণ হয়ে উঠলো!
ঢাকার সড়কে যেসব পরিবহন চলে তার মধ্যে সবচেয়ে সহজে যে বাহনটি পাওয়া যায় তা হলো রিকশা। কিন্তু রিকশার শহরে বাহনটি যখন ছিল আনন্দের আর রোমাঞ্চকর অনুভূতি, সেটা কেন এখন নাগরিকদের বিরক্তির কারণ?

‘শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্ব পালন করবে'
শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (বুধবার, ৩০ অক্টোবর) পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।