ট্রাম্প শি জিনপিং
ট্রাম্প-শি জিনপিং বৈঠক: ফলপ্রসূ দাবি যুক্তরাষ্ট্রের, সহযোগী হওয়ার আহ্বান চীনের

ট্রাম্প-শি জিনপিং বৈঠক: ফলপ্রসূ দাবি যুক্তরাষ্ট্রের, সহযোগী হওয়ার আহ্বান চীনের

শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠককে ফলপ্রসূ ও দুর্দান্ত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সম্পর্কোন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। প্রতিদ্বন্দ্বী নয় যুক্তরাষ্ট্রকে চীনের সহযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাম্প। এরপর মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এর আগে বর্ণাঢ্য আয়োজনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ভবনে ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শি জিনপিং।

বেইজিংয়ে শুরু হয়েছে ট্রাম্প-শি জিনপিং বৈঠক

বেইজিংয়ে শুরু হয়েছে ট্রাম্প-শি জিনপিং বৈঠক

বেইজিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং বৈঠক চলছে

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং বৈঠক চলছে

শুল্ক উত্তেজনা কমাতে দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক চলছে। এতে, বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা রয়েছে তাদের মধ্যে। অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে ট্রাম্প ও শি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে এ গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।