অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অপতথ্য প্রতিরোধে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বুধবার, ২২ এপ্রিল) সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। এসময় তথ্যমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন।