
একটি মহল সাম্প্রতিক ঘটনায় মানুষকে উত্তেজিত করে মবের দিকে নিচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
একটি মহল সাম্প্রতিক ঘটনায় মানুষকে উত্তেজিত করে মবের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, তাদের ব্যাপারে বর্তমান সরকারের সুনির্দিষ্ট বক্তব্য— ধাক্কা দিলেই সরকার পালিয়ে যাবে যারা মনে করছেন, তারা বোকার স্বর্গে আছেন। কারণ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত।

তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করতে চাই: ডা. জাহিদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (বুধবার, ৪ মার্চ) রাজধানীর মিন্টু রোডস্থ শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের ও বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

দেশেই খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত থাকবে: ডা. জাহিদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) রাত ৯ টায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

গণভোট নিয়ে রাজনৈতিক দলের বক্তব্য নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না: জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদের আলোকে আগামী দিনে সংস্কার ও জাতীয় নির্বাচন হবে। গণভোট নিয়ে রাজনৈতিক দলের বক্তব্য জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত বা প্রভাব ফেলবে না। জাতি এখন ঐক্যবদ্ধ।