
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে ডা. জুবাইদা
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বই পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের সততা-মূল্যবোধ বৃদ্ধি পাবে: জুবাইদা রহমান
বই পড়ার মাধ্যমে শিশু কিশোরদের মাঝে ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, মূল্যবোধ, সহনশীলতা, সহমর্মিতা ও সম্মান দেয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। দেশের প্রতিটি গ্রাম ও শহরে শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ভবিষ্যতে চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা রহমান
শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছর গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই উন্নতমানের, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

স্বাস্থ্য খাতেও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দেশের স্বাস্থ্য খাতে বহু বছর ধরে অবহেলা-জবাবদিহিতার অভাব: জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডে কেয়ার সেন্টার শিশুদের মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে: ডা. জুবাইদা
ডে কেয়ার সেন্টার শিশুদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই সারা দেশে এটিকে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।