
কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে একটি চার্জার ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ডাকাতি পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

রাজধানীতে ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযান, গ্রেপ্তার ৮৭
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৭ জনকে গ্রেপ্তার করেছে।

ফরিদপুরে ডাকাতি; নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ এসেছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। গতকাল (রোববার, ২১ জুন) রাতে মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

বরগুনায় বসতঘরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ গৃহকর্তা, আটক ৩
বরগুনার বেতাগী উপজেলায় এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে মো. রিমন নামে এক গৃহকর্তা গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সুনামগঞ্জে সড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
সুনামগঞ্জ-ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের ছাতক উপজেলার দারাখাই কোন্দানালা সেতুর কাছে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তাদের কাছ থেকে লুট করা টাকা, দেশিয় অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে।

টাঙ্গইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
টাঙ্গইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৪ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
রাজধানীর ডেমরা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা হতে লুট হওয়া দুই সেট হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, অ্যামোনেশন, মাইক্রোবাস, র্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।

নারায়ণগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির মালিক দাবি করেন, দুর্বৃত্তরা বাড়ির মালিক হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে।

ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজারে ৩ জন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার
মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘটিত ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে বাড়ির গ্রিল কেটে ডাকাতির অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ভোররাতে আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জে শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮, মালামাল উদ্ধার
মানিকগঞ্জে দু’টি শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।