ডাকাতিয়া নদী

দখল-দূষণে বিপর্যস্ত ডাকাতিয়া; ১০ কিলোমিটারে ৭০০ অবৈধ স্থাপনা
দখল-দূষণে বিপর্যস্ত চাঁদপুরের ডাকাতিয়া নদী। কমছে মাছ, হারাচ্ছে জীববৈচিত্র্য। নদীর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, শহরের বড় স্টেশন থেকে গাছতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় চিহ্নিত হয়েছে সাত শতাধিক অবৈধ স্থাপনা। এসব উচ্ছেদে শিগগিরই চালানো হবে অভিযান।

চাঁদপুরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, ৬ জন দগ্ধ
চাঁদপুরে খালাসের সময় তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন শ্রমিকসহ অন্তত ৬ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালীর মুছাপুর ক্লোজারের ২৩টি গেট খুলে দেয়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের ২৩টি গেট খুলে দেয়া হয়েছে। আজ (শনিবার, ২৪ আগস্ট) সন্ধ্যায় এ গেটগুলো খুলে দেয়া হয়।