‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উড়িষ্যা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রথম পরীক্ষা চালিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এটি অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র কি না তা নিশ্চিত হওয়া না গেলেও এটি আইসিবিএম শ্রেণির অন্তর্ভুক্ত। টাইমস অব ইন্ডিয়ার এ তথ্য উঠে এসেছে।