‘প্রিয়’ শব্দটি দিয়ে শুরু, আর শেষে ‘ইতি, তোমার...’। মাঝখানে জমে থাকতো কত না বলা কথা। অপেক্ষা থাকতো ডাকপিয়নের, অপেক্ষা খামের। কখনো কয়েক দিন, কখনো কয়েক সপ্তাহ। তবু সেই অপেক্ষার মধ্যেই ছিল এক ধরনের আনন্দ, টান।