বাংলাদেশের ডিজিটাল বিপণন খাতে এআই প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রাগ্রাম্যাটিক অ্যাড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীস্থ লেকশোর হোটেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।