
লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে হত্যা; নিহতদের একজন ঢাবি শিক্ষার্থী
লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত মেঝো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেয়া হয়েছে, আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু
রাজধানীর কলাবাগান থানা এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান (২৮) নামের এক সিকিউরিটি গার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে পান্থপথের এভিপি অফিসের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

শীর্ষ সন্ত্রাসী পলাশকে গুলি, অপারেশন শেষে এখন আইসিইউতে
রাজধানীর রামপুরায় নিজের বাসার কাছে গতকাল (শুক্রবার, ১২ জুন) দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইয়াসিন খান পলাশ। শুক্রবার দুপুর ৩টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে জরুরি অপারেশন শেষে এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে। চিকিৎসক বলছেন তার অবস্থা আশঙ্কাজনক।

নাতির চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নানার মৃত্যু
মোটরসাইকেলের ধাক্কায় গত এক সপ্তাহ আগে নাতি রিদুয়ান (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে আরেক মোটরসাইকেলের ধাক্কায় মরদেহ হয়ে বাড়িতে ফিরলেন নানা রিয়াজ উদ্দিন (৭৮)।

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ‘পাগলা ঘণ্টা’: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে রাজধানীর বড় সরকারি হাসপাতালে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।

দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার
দুর্যোগকালীন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে। ঢাকা মেডিকেল কলেজ মাঠে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণকাজ প্রায় শেষের পথে। হাম কিংবা ডেঙ্গুজ্বর বা কলেরার মতো রোগের প্রকোপ বাড়লে এ হাসপাতালে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের মৃত্যু
লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাছির আহমদের (৫৫) মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

‘চাঁদা দাবি’র অভিযোগে দল থেকে বহিষ্কার যুবদলের নেতা
নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেয়ায় যুবদল নেতার হামলায় বৃদ্ধা মো. আবদুল হাই (৭৫) এর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ লিটন চৌধুরী নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা যুবদল। আজ (শনিবার, ১১ এপ্রিল) নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. লিটন চৌধুরীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নোয়াখালীতে যুবদল নেতার ‘হামলায়’ আহত বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ‘চাঁদা না দেয়ায়’ যুবদল নেতার হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে হামলায় বৃদ্ধা আবদুল হাইসহ তিনজন আহত হয়েছেন।

মোটরসাইকেলের তেল খুঁজতে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর আহত হয়ে চিকিৎসায়ধীন অবস্থায় তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে,গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় রিকশাচালকসহ নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।