শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশুর মৃত্যু, আহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জায়ান। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। আজ (রোববার, ১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।