প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে
প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।