ঢাকা–সিলেট মহাসড়ক
ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ; পুলিশসহ আহত অর্ধশতাধিক

ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ; পুলিশসহ আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত শতাধিক যুবকের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশসদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব অংশ দীর্ঘ সময় বন্ধ থাকায় শত শত যানবাহন আটকে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সংকটে বিপর্যস্ত সিলেটের পর্যটন শিল্প; ক্ষতির মুখে উদ্যোক্তা-ব্যবসায়ীরা

সংকটে বিপর্যস্ত সিলেটের পর্যটন শিল্প; ক্ষতির মুখে উদ্যোক্তা-ব্যবসায়ীরা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান জনপদ সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত পর্যটন। কিন্তু একের পর এক সংকটে বিপর্যস্ত পর্যটন শিল্প। আসন্ন নির্বাচন ঘিরে ব্যস্ততা, ঢাকা–সিলেট মহাসড়কসহ আঞ্চলিক বেহাল সড়ক এবং সার্বিক অনিশ্চয়তায় পর্যটন ব্যবসা কমেছে প্রায় ৭০ শতাংশ। কোটি কোটি টাকার ক্ষতির মুখে উদ্যোক্তারা।