Recent event
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

অন্তর্বর্তী সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে আরও ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করেছে। এর ফলে ন্যাশনাল ডাটা সেন্টারের (এনডিসি) ক্লাউড ফ্যাসিলিটির বিভিন্ন কম্পোনেন্টের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটুআইয়ের ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ

এটুআইয়ের ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত ১৪ জন কর্মকর্তা বা কনসালটেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।