মুখ্যমন্ত্রী হয়েই মাদক নিয়ন্ত্রণ ও নারীদের সুরক্ষার অঙ্গীকার জানালেন থালাপতি
দল গঠনের দুই বছরের মধ্যেই ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ শপথ নেয়ার পরপরই ঘোষণা দিলেন, গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে নতুন রাজ্য সরকার। মাদক নিয়ন্ত্রণ ও নারীদের সুরক্ষারও অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া দক্ষিণী সিনেমার এ সুপারস্টার।