তীব্র ঝড়ের পূর্বাভাস
আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম দিকের শক্তিশালী ঝড়ো হাওয়া। আবহাওয়া অফিসের (Bangladesh Meteorological Department) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত (Thunderbolt) এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তরপশ্চিম উপকূলে আঘাত হেনেছে স্মরণকালে সবচেয়ে শক্তিশালী হারিকেন 'হেলেন'। এতে, এখন পর্যন্ত ফ্লোরিডায় ১ ও জর্জিয়ায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিবেগে ফ্লোরিডা থেকে জর্জিয়ার দিকে অগ্রসর হচ্ছে ঝড়টি। যদিও, উপকূলে আঘাত হানার পর ক্যাটাগরি চার থেকে ক্যাটাগরি দুইয়ে পরিণত হয়েছে হেলেন। এতে, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও তীব্র ঝড়ের পূর্বাভাস দেয়া হচ্ছে। বৈরী আবহাওয়ায় বিঘ্ন ঘটছে যান চলাচল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।