
তুষারপাতে ৪০ বছরের রেকর্ড ভাঙলো জাপান
৪০ বছরের রেকর্ড সর্বোচ্চ তুষারপাতের কবলে জাপান। ভারী তুষারপাত আর তীব্র শীতে দেশটিতে দুই সপ্তাহে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। জাপান সাগর উপকূলবর্তী এলাকায় আহত ৩শ'র বেশি মানুষ। দুর্যোগের ভয়াবহতায় উত্তরের আওমোরিসহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করেছে প্রশাসন।

কয়েক দশকের মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়; যুক্তরাষ্ট্রসহ ইউরোপ–জাপানে তীব্র তুষারপাত
কয়েক দশকের মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ। গত এক সপ্তাহের তীব্র শীত ও তুষারপাতে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট ও ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফ জমে ভিন্ন রূপ ধারণ করেছে কানাডার নায়াগ্রা জলপ্রপাত। প্রচণ্ড শীত ও তুষারপাতে জমাট হয়ে গেছে ইউরোপের বেশিরভাগ নদী, হ্রদ ও জলাশয়। ১৯৪৫ সালের পর রেকর্ড তুষারপাত হয়েছে জাপানে।

ঝড় সান্দ্রার তাণ্ডবে যুক্তরাজ্য লণ্ডভণ্ড
প্রবল ঝড় সান্দ্রার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। তুষারপাত, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফেরি–ফ্লাইট বাতিল, সড়ক বন্ধ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকা। স্কটল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে সতর্কতা। বন্যা ও দুর্ভোগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রে তুষারপাত ও বৈরি আবহাওয়ায় ১৫ হাজার ফ্লাইট বাতিল
ভয়াবহ শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র। ২০ অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতার আওতায় ৩৭ অঙ্গরাজ্য। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয়েছে প্রায় ১৫ হাজার ফ্লাইট। টেক্সাস-লুইজিয়ানায়সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় ১ লাখ ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এদিকে, তীব্র শৈত্যপ্রবাহে কানাডায়ও বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। আর ভারতের হিমাচল প্রদেশের মানালিতে তুষারপাতে ব্যাহত যানচলাচল, আটকা পড়েছেন বহু পর্যটক।

নতুন বছরে তুষারপাতে নাস্তানাবুদ ইউরোপের কয়েকটি দেশ
নতুন বছরের শুরুতেই শৈতপ্রবাহ ও তুষারপাতের কারণে ইউরোপের বেশ কয়েকটি প্রান্তে বিপর্যস্ত বিমান ও রেল পরিষেবা। জানুয়ারির প্রথম সপ্তাহে বাতিল ও বিলম্বিত হয়েছে কয়েক হাজার ফ্লাইট। অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলে ক্ষতিপূরণ মিললেও চরম ভোগান্তিতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা। তীব্র শীতের কারণে এখনও স্কুল-কলেজ বন্ধ রেখেছে ব্রিটেন। যুক্তরাজ্যের স্কটল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ছাড়াও ফ্রান্স, নেদারল্যান্ডস ও সার্বিয়ায় চলছে হাড়কাঁপানো শীতের তাণ্ডব।

তীব্র তুষারপাতে দুর্ভোগে যুক্তরাষ্ট্রবাসী, দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল
তীব্র তুষারপাতে গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো দুর্ভোগে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। এদিন অন্তত দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। সড়ক ও রেলপথের যোগাযোগেও নেমে এসেছে স্থবিরতা। ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ডের পর রোববার ও সোমবারও ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। মিডওয়েস্ট এবং গ্রেটলেক অঞ্চল ছাড়াও বিভিন্ন জায়গায় হতে পারে বজ্রঝড় এবং বৃষ্টিও। নিউইয়র্কের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউজার্সিতেও।

তুষারশিল্পের সম্প্রসারণে পর্যটন খাতে চীনের সাফল্য
তীব্র তুষারপাত ও হাড়-কাঁপানো শীতেও পর্যটন খাতে সাফল্য পেয়েছে চীন। এবারের শীত মৌসুমে স্কি-রিসোর্টগুলোতে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েছে গেল বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। মাত্র এক মাসেরও কম সময়ে পর্যটক ও দর্শনার্থীদের থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি ইউয়ান। পর্যটনখাতে এ সাফল্যের পেছনে আছে তুষারশিল্পের সম্প্রসারণ।

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাত ও ঝড়ের পূর্বাভাসে হাজারের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাত ও শীতকালীন ঝড় ডেভিনের পূর্বাভাসে হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এছাড়া নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

তুষারপাতের কবলে সৌদি আরব; শিলাবৃষ্টি-ঝড়ো হাওয়ার পূর্বাভাস
বিরল তুষারপাতের কবলে মরুদেশ সৌদি আরবের তাবুকসহ বেশ কয়েকটি অঞ্চল। বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে আনন্দে মেতেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব দৃশ্য দেখে অবাক নেটিজেনরা। তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। কাতারেও ঝড়েছে তুষার।

নিউ ইয়র্ক–নিউ জার্সিতে মৌসুমের প্রথম তুষারপাত; ফ্লাইট বাতিল ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। এতে পুরো ট্রাই-স্টেট এলাকাজুড়ে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পিচ্ছিল সড়ক, বাতিল ফ্লাইট আর বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন।

তীব্র শীত-তুষারপাতে আচ্ছন্ন কানাডা, ভারী তুষারঝড়ের পূর্বাভাস
তীব্র শীত ও তুষারপাতের কবলে কানাডার বিভিন্ন অঞ্চল। বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট, জনগণের চলাফেরায় দুর্ভোগ তৈরি হয়েছে। সড়ক দুর্ঘটনা ঘটেছে অহরহ, ফ্লাইট চলাচলেও হচ্ছে বিঘ্ন। আগামী কয়েকদিনের মধ্যে ভারী তুষারঝড়ের পূর্বাভাস আবহাওয়া বিভাগের।

ঘন তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল, যান চলাচল ব্যাহতের আশঙ্কা
ঘন তুষারের চাদরে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা পর্যন্ত সুনান শহরে সর্বোচ্চ ৩৬৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া দপ্তর।