
নয়াদিল্লির তেরঙ্গা মিছিল: মুচলেকা দিয়ে জামিন পেলেন অভিজিৎ দিপকে
ভোটার তালিকায় কথিত জালিয়াতির বিরুদ্ধে নয়াদিল্লির কনট প্লেসে লেহরা দো তেরঙ্গা মিছিলের চেষ্টার অভিযোগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন দিল্লির একটি আদালত। ৫০ হাজার টাকার বন্ড এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় শনিবার তার জামিন মঞ্জুর করা হয়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আমরা বাংলাদেশ বা নেপাল নই’, গণতান্ত্রিকভাবেই ক্ষমতা পরিবর্তন হবে: প্রকাশ রাজ
নয়াদিল্লিতে তেরঙ্গা মিছিলে পুলিশি বাধা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটকের পর ভারতের শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তবে বাংলাদেশ বা নেপালের মতো আন্দোলনের মাধ্যমে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক উপায়ে বর্তমান মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার ওপর জোর দিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।
 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)
দিল্লিতে তেরঙ্গা মিছিল বের করার চেষ্টায় আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা দিপ
নয়াদিল্লিতে ‘লেহরা দো তেরঙ্গা’ মিছিল বের করার চেষ্টা করলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে সেন্ট্রাল পার্ক ও কনট প্লেস এলাকা থেকে তাদের সঙ্গে আরও ৪-৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নির্বাচন কমিশন ও পুলিশের বিধিনিষেধের বিরুদ্ধে ডাকা এই মিছিল ঘিরে কনট প্লেস ও আশপাশের এলাকায় দুই হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ অভিযান শুরু করে।

দিল্লি পুলিশের হাতে আবারও আটক অভিজিৎ দিপকে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কে আটক করেছে নয়াদিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) কনাটের প্লাজায় ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়ার মাত্র এক ঘণ্টা পর তার কাছে পুলিশি নিষেধাজ্ঞা সংবলিত নোটিশ পৌঁছায় এবং এর পরই তাকে আটক করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।