
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব: অবরোধ পেরিয়ে সাগরে নামলো ইরানি ট্যাঙ্কার
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি সই হওয়ার পরপরই ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য জাহাজ সাগরে চলাচল শুরু করেছে। এতে ইরানি বন্দরগুলোর ওপর গত এপ্রিল থেকে আরোপিত মার্কিন নৌ-অবরোধ শিথিল হওয়ার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ব্রিটিশ বাহিনী
ইংলিশ চ্যানেলে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেলের রাজস্ব বন্ধ করার লক্ষ্যে এই প্রথম সরাসরি কোনো অভিযানে নেতৃত্ব দিলো যুক্তরাজ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেলবাহী ট্যাঙ্কার পাহারা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয়: দেশটির জ্বালানিমন্ত্রী
হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো দেশটির নৌবহর প্রস্তুত নয় বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) তিনি এ কথা জানান।

ঝড়ের কবলে রাশিয়ার দুই তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত
কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে রাশিয়ার দু'টি তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে অন্তত একজন নাবিকের। তেল ছড়িয়ে পড়েছে কের্শ প্রণালীতে।

উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে রাশিয়া
চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া। এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ব্রিটিশ গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টার। এর বিনিময়েই ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অস্ত্র ও সেনা দিয়ে রাশিয়াকে উত্তর কোরিয়া ইন্ধন জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তবে এর পেছনে আরও বড় কোনো চক্রান্তের আশঙ্কায় উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া।