
মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অনুশীলন শুরু
বাংলাদেশের মাটিতে টেস্টের লড়াই, তাই প্রস্তুতিতে কঠোর মনোযোগী টিম ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম অনুশীলনেই ব্যাটিং-ফিল্ডিংয়ের পাশাপাশি উইকেটের চরিত্র বুঝতে ব্যস্ত হেড কোচ ড্যারেন সামি। স্লিপ ক্যাচিংয়েও বাড়তি মনোযোগ ক্যারিবীয়ানদের। অন্যদিকে, ঘরের মাঠে সিরিজের প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররাও।

আফগানদের বিপক্ষে কঠিন সমীকরণের মুখে টাইগাররা
ত্রিদেশীয় সিরিজ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৯ রানে হেরে ফাইনালে ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে এখন আফগানিস্তান। এ অবস্থায় ফাইনালে যেতে হলে আফগানদের বিপক্ষে কেবল জিতলেই হবে না, মেলাতে হবে রানরেটের জটিল সমীকরণ।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল ঘোষণা; আলিসের চমক, হাসান মাহমুদের প্রত্যাবর্তন
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন রহস্যস্পিনার আলিস আল ইসলাম। একবছর পর আবারও এই ফরম্যাটের দলে ফিরলেন হাসান মাহমুদ।

ক্রিকেটে ফিরছে ভুলতে বসা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
১১ দিন পরে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বহুজাতিক এই টুর্নামেন্টের আগে ক্রিকেটে ফিরছে ভুলতে বসা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এই তিন দেশের অংশগ্রহণে প্রায় ৬ বছর পর বিকেল ৩ টায় শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।