Recent event
দক্ষিণ প্লাজা
শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।

এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান

এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৬ মিনিটে কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। হাদির জানাজায় আগতদের জন্য আলাদা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।