দিপু মনি
শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পরবর্তী হাজিরা ৭ জুন

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পরবর্তী হাজিরা ৭ জুন

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

জুলাই গণহত্যা: এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

জুলাই গণহত্যা: এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

এক মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক ১৩ মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে হাজির হওয়া আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে।

জুলাই গণহত্যা মামলায় আনিসুল-সালমানসহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই গণহত্যা মামলায় আনিসুল-সালমানসহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই গণহত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (সোমবার, ১৮ নভেম্বর) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরেক মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু মনি

আরেক মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু মনি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।