রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।