
সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি: দীনেশ ত্রিবেদী
রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব ২০২৬ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরিদর্শনকালে তিনি বলেছেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। অতন্ত্য সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি।

ঐক্যের উদ্যোগে ‘ষড়যন্ত্র’ দেখছেন, সংসদে আসার আহ্বান
বর্তমান সরকার যে ঐক্য তৈরি করতে চাচ্ছে, সেখানে একটি মহল ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করতে চাচ্ছে তারা। এসব না করে কিছু বলার থাকলে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকালে রংপুরে মন্দির পরিদর্শন শেষে বলেন তিনি এসব কথা বলেন।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। তিথি অনুযায়ী আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যায় হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এরপর স্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা উন্মোচন হবে ভক্তদের মাঝে।

দ্রব্যমূল্যের চাপে ম্লান প্রতিমাশিল্পীদের মুখের হাসি, তবু থামে না সৃষ্টির নেশা
শঙ্খের সুরে আগমনী বার্তা। সফেদ মেঘের আড়ালে নীল আকাশ, নদীর বুকে ঢেউ, আর শরতের বাতাসে দুলতে থাকা কাশফুল। প্রকৃতির এমন স্নিগ্ধ সাজেই বাঙালির দুয়ারে আসে শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার আগমনে মর্ত্যে যেন জেগে ওঠে নতুন প্রাণ, ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। অশুভের বিনাশ আর শুভশক্তির জয়ের প্রত্যাশায় মণ্ডপে মণ্ডপে শুরু হয় শেষ মুহূর্তের প্রস্তুতি।

ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ, দুর্গোৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তা
বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীল আকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের আগমনী বার্তা। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন ফেনীর প্রতিমা শিল্পীরা। এবছর ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ। দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারসহ তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

দুর্গোৎসবের প্রস্তুতি জোরেশোরে; দেবীর আগমন নিয়ে অশনিসংকেতের দাবি
সোরা দেশেই শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোরেশোরে। একদিকে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা অপরদিকে ব্যবসায়ীরা ব্যস্ত পূজার সামগ্রী বেচাকেনায়। তবে শাস্ত্রবিদদের মতে, এবছর দেবী দুর্গা আসছেন অশনিসংকেত নিয়ে। এমনকি এবার তিথি অনুযায়ী, দু’দিনের মহাসপ্তমী পালন হবে যা বিশ্ববাসীর জন্য অশুভ।

সম্প্রীতির আবহে দুর্গোৎসবের অপেক্ষা; শেষ মুহূর্তের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ
শরতের সাদা মেঘ, কাশফুল আর ঢাকের বাদ্যির অপেক্ষা, সব মিলিয়ে দুর্গোৎসবের আবহে সেজে উঠছে নারায়ণগঞ্জ। প্রতিমায় রঙের শেষ আঁচড়, পাশাপাশি পূজার কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। উৎসবকে ঘিরে নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে বড় প্রত্যাশা—ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন।

পশ্চিমবঙ্গে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি, পুলিশের নজরদারি জোরদার
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র দুই সপ্তাহ। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে পূজা ঘিরে একদিকে যেমন বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা; তেমনি মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এছাড়াও, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে কলকাতা পুলিশ।

দেবীর কৈলাসে ফেরার আনুষ্ঠানিকতা চলছে
শারদীয় দুর্গোৎসবের অন্তিম দিন আজ। বিজয়া দশমীতে দেবীর কৈলাসে ফেরার আনুষ্ঠানিকতা চলছে দেশজুড়ে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর সিঁদুর খেলার উৎসবে মুখরিত মণ্ডপগুলো। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।

টানা ছুটিতে কক্সবাজারের পর্যটক উচ্ছ্বাস
‘আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাইতো এলাম সাগরে’- এমন গানের সুরেই যেন কক্সবাজারের উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা।

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে জিওসি, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজাকে ঘিরে আজ (বুধবার, ১ অক্টোবর) কুমিল্লার মন্দির ও মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীর ঢল নেমেছে। অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ, ধূপ-প্রদীপ প্রজ্বালন ও নানা উপাচারে দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত ভক্তকূল। ভক্তি ও উৎসবের আবহে মুখরিত মণ্ডপগুলোতে সৃষ্টি হয়েছে এক অপূর্ব পরিবেশ। এদিন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালা মহেশাঙ্গণ পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া প্রধান মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা।

নবমী পূজায় উত্তরবঙ্গের মণ্ডপে ভক্তদের ভিড়
নবমী পূজা ও যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করতে উত্তরবঙ্গের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও শক্ত নিরাপত্তা ব্যবস্থায় ভক্তদের মধ্যে স্বস্তি বিরাজ করেছে।